সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
অপরাধ দেশের খবর

বাঁশখালীতে ৯ হাজার ১ শত পিস ইয়াবা সহ ২ যুবক আটক

শেয়ার করুন:

IMG 20201213 231053

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী

চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ৯ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে বাঁশখালী থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।

থানা সূত্রে জানা যায়, রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ও সন্ধার দিকে বাঁশখালী থানাধীন দক্ষিন পুঁইছড়ি (আনোয়ারা- বাঁশখালী – পেকুয়া) আঞ্চলিক মহাসড়কে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

বাঁশখালী থানার এসআই (নিঃ) প্রদীপ চক্রবর্তী ও এসআই আকতার হোসাইন
সঙ্গীয় ফোর্সসহ নিয়ে পুঁইছুড়ি এলাকায় দুপুর এবং সন্ধায় পৃথক পৃথক অভিযানে
বিশেষ কায়দায় সাউন্ড বক্স এর এমপ্লিফায়ার এর ভিতর কাপড় ও কালো স্কচটেপ দ্বারা মোড়ানো ৪ (চার)টি পোটলার মধ‍্যে ৭৬০০(সাত হাজার ছয়শত) পিস ইয়াবা সহ কক্সবাজার জেলার পেকুয়া মগনামা এলাকার ইসমাইলের পুত্র মোহাম্মদ জোবায়ের (২৪) ও চট্টগ্রাম হাটহাজারী থানার মির্জাপুর ইউপির ১ নং ওয়ার্ডের সরকার হাট এলাকার দেলোয়ারের পুত্র মেহেদী (২৫) এর কাছ থেকে ১৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়।

এ বিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মাদ সফিউল কবীর বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুইঁছুড়ি ফুটখালী ব্রীজের দক্ষিন পার্শ্বে বাঁশখালী- পেকুয়া আঞ্চলিক মহাসড়ক থেকে পৃথক পৃথক ভাবে ৯ হাজার ১ শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ২ যুবক মাদক পাচারকারী কে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হবে।

Powered by Done 5 Technologies