শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
খেলার মাঠ দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীর মনকিচর সেইন্ন্যাপাড়া ব্রাদার্স ইউনিটি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

PhotoCollage 1610646394923
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার শীলকূপ মনকিচর সেইন্ন্যাপাড়া ব্রাদার্স ইউনিটি কতৃক আয়োজিত টি -১০ নাইট শর্টপিস ক্রিকেট টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলা আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) রাত ৯ টায় শীলকূপ ৫ নং ওয়ার্ডের মনিকচর সরকারী প্রাথমিক বিদ্যালয় (লাল স্কুল) সংলগ্ন মাঠ এলাকায় বাঁশখালী পৌরসভা অগ্রদূত ক্লাব একাদশ বনাম মিনজিরতলা মরহুম মাষ্টার ছাবের আহমদ স্মৃতি সংসদ একাদশ ক্লাবের ম্যাচ দিয়েই কোয়াটার ফাইনাল খেলা অনুষ্টিত হয়। এতে সরল মিনজিরতলা মরহুম মাষ্টার ছাবের আহমদ স্মৃতি সংসদ ক্রিকেট একাদশ ক্লাবকে পরাজিত করে বাঁশখালী পৌরসভা অগ্রদূত ক্লাব একাদশ বিজয়ী লাভ করে।

বাঁশখালী গন্ডামারা এস. আলম পাওয়ার প্ল্যান্ট কয়লা বিদ্যুৎ প্রকল্পের সাবেক সমন্বয়কারী বাহাদুর আলম হিরনের সভাপতিত্বে অনুষ্ঠিত টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ উল্লাহ হামিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আল জামিয়াতুল ইসলামিয়া মখজনুল উলুম জলদী (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্টাতা সদস্য (মোত্তয়াল্লী), দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি মুহাম্মদ মিজান বিন তাহের, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের
ক্রীড়া বিষয়ক উপ সম্পাদক এস কে সাইফুল,ছাত্রলীগ নেতা পারবেজ মারুফ, ও মোঃ ফখরুদ্দীন প্রমূখ।

IMG 20210114 212132
smart

এ সময় উক্ত কোয়াটার ফাইনাল নাইট শর্টপিস টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন, মোঃ হেলাল উদ্দীন ও মোঃ দেলোয়ার । উক্ত খেলায় শিশু কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।

এছাড়াও খেলায় ম্যান অব দা সিরিজ ও ম্যান অব দা ম্যাচ হিসেবে বাঁশখালী পৌরসভা অগ্রদূত ক্লাবের মোঃ আরমান ও খেলোয়ারদের মাঝে পদক তুলে দেয়া হয়।

উক্ত খেলায় ১৫ টির ও অধিক দল অংশ গ্রহন করবেন বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি কতৃর্ক জানা যায়।

Powered by Done 5 Technologies