সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর সব খবর

বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু

IMG 20210126 145242
শেয়ার করুন:

 

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউপির চেচুরিয়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনা মোঃ তাসনিমুল হাসান  তানভীর সিকদার (২৪) নামে এক ছাত্রলীগ নেতার মৃত্যু হয়েছে। সে গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা ৯ নং ওয়ার্ডের সমদ আলী সিকদারের নতুন বাড়ী এলাকার মাষ্টার আবু শামা মোহাম্মদ ইউচুফ সিকদার পুত্র ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক বলে জানা যায়।

 

মঙ্গলবার (২৬ জানুয়ারী)  সকাল সাড়ে ১১ টার দিকে অানোয়ারা -বাঁশখালী পিএবি  সড়কের বৈলছড়ি ইউনিয়নের চেচুরিয়া  ভোলার ঘাটার দক্ষিণ পাশে মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

FB IMG 1611644291323

স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিন জেলা  ছাত্রলীগ নেতা মো: তাসনিমুল হাসান তানভীর সিকদার নিজ বাসা উলদী উপজেলা সদরের আস্করিয়া এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে গুনাগরি যাচ্ছিলেন। প্রতিমধ্যে চেচুরিয়া ভোলারঘাটার দক্ষিনে পাশ্বে এলাকায় পৌছলে অপর দিকে আসা সিএনজি অটোরিক্সর সাথে  ধাক্কা লেগে গাছের সাথে বারি খান। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে সেখানে  তার  মৃত্যু হয়।

 

মরহুমের জানযার নামাজ আজ বাদে আচর উপজেলা পরিষদ মাঠে ও বাদে এশা পূর্ব বড়ঘোনা সমদ আলী সিকদারের নতুন বাড়ী পার্শবর্তী মাঠে অনুষ্টিত হবে।

 

এদিকে তানভীর সিকদার এর মৃত্যুতে চট্টগ্রাম দক্ষিন জেলা,  বাঁশখালী  উপজেলা ও পৌরসভা ছাত্রলীগ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব  শোক প্রকাশ করেছেন।

 

Powered by Done 5 Technologies