শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকালগ্রেফতার না হওয়ায় ক্ষোভ, হাটহাজারীতে ‘তালিকাভুক্ত’ মাদক ব্যবসায়ী জুয়েল ধরাছোঁয়ার বাইরেসাতকানিয়ায় নারীকে হত্যাচেষ্টার অভিযোগ, দুই দিনেও মামলা নেয়নি পুলিশ
সারা-বিশ্ব

করোনা সংক্রমণ ও মৃত্যুতে সবচেয়ে বিপর্যস্ত যে ৫ দেশ

শেয়ার করুন:

 

করোনাভাইরাসে যুক্তরাষ্ট্র বরাবরই সর্বাধিক সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে সবার ওপরে রয়েছে। এরপরের ধাপগুলোতে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার দৃশ্য দেখা গেছে। কিছু দিন আগে সর্বাধিক সংক্রমণে বিশ্বে শীর্ষ তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। কয়েক দিন হলো ব্রাজিলকে পেছনে ফেলে সেই স্থানে উঠে এসেছে এশিয়া মহাদেশের সবচেয়ে বিপর্যস্ত দেশ ভারত। দেশটি মৃত্যুর পরিসংখ্যানেও এত দিন কিছুটা পেছনে ছিল। তবে সর্বাধিক মৃত্যেুও ভারত লাফিয়ে লাফিয়ে শীর্ষ তালিকার ওপরের দিকে উঠে আসছে। বর্তমানে বিশ্বে মৃত্যুর পরিসংখ্যানে তালিকার চতুর্থ স্থানে থাকলেও যেভাবে ভারতে মৃত্যু বাড়ছে এতে আরো এক ধাপ ওপরে উঠে আশার আশঙ্কা উড়িয়ে দেয়া যায় না।

মঙ্গলবার আন্তর্জাতিক মান সময় (জিএমটি) ৫টা ৫৮ মিনিটে ওয়ার্ল্ডওমিটারে বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনাভাইরাসে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ১৪ কোটি ২৭ লাখ ২৪ হাজার মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ফ্রান্স ও রাশিয়া- এই পাঁচ দেশেই আক্রান্ত সংখ্যা সাড়ে ছয় কোটি প্রায়। আর যুক্তরাষ্ট্রেই আক্রান্ত সোয়া তিন কোটি। অন্য দেশগুলোর মধ্যে ভারতে দেড় কোটি ছাড়িয়ে গেছে। ব্রাজিলে এক কোটি ৪০ লাখ প্রায়। অপর দু’টি দেশ মিলে এক কোটির কাছাকাছি।

করোনা মহামারীতে বিশ্বের ২২১টি দেশ ও অঞ্চলে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ লাখ ৪৩ হাাজর ৫৯৫ জন। এর মধ্যে সর্বাধিক মৃত্যু তালিকার শীর্ষ পাঁচ দেশেই এই সংখ্যা ১৪ লাখ ৭৫ হাজারেরও বেশি। শীর্ষ তালিকার এই পাঁচ দেশ হচ্ছে যথাক্রমে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো, ভারত ও ব্রিটেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৮১ হাজার ৫৪২ জন, ব্রাজিলে তিন লাখ ৭৫ হাজরের বেশি, মেক্সিকোতে দুই লাখ সাড়ে ১২ হাজার প্রায়, ভারতে এক লাখ ৮০ হাজর ৫৫০ জন ও ব্রিটেনে এক লাখ ২৭ হাজার ২৭৪ জন।

এ ছাড়াও করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে ফ্রান্স, রাশিয়া ও ইতালিতে।
সি-তাজ২৪.কম/এস.টি

মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘরগুলো পূরণ করা আবশ্যক।

Powered by Done 5 Technologies