বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
Uncategorized

জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক(তদন্ত) নির্বাচিত হলেন বোয়ালখালীর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম

229037802 284926913403142 3776507818977719626 n
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী:চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবুল কালাম।

গত ১২ আগস্ট বিকাল ৫টায় পুলিশ সুপারের কার্যালয়ে শ্রেষ্ঠত্ব হওয়ায় পুলিশ সদস্যদের সম্মাননা স্মারক ও সনদ তুলেদেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম।
এসময় থানা এলাকার আইন শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মানবিক পুলিশিং কার্যক্রম,থানায় রুজুকৃত চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার, মামলা নিষ্পত্তিতে পেশা দারিত্বের অবদান রাখা, বিট পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবা জনগনের দাড়প্রান্তে পৌঁছে দেওয়া সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মদক্ষতার জন্য জুলাই/২০২১ মাসে চট্টগ্রাম রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম। এছাড়াও চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ সহকারী উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন বোয়ালখালী থানার এএসআই মোহাম্মদ ইসমাইল।
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর কাছে সম্মাননা গ্রহণ করছেন এএসআই মোহাম্মদ ইসমাইল
উল্লেখ্য, ১৯৮৪ সালে খাগড়াছড়ি জেলার মাটিরাঙা বোর্ড অফিস থানায় চেয়ারম্যান পাড়ায় জন্মগ্রহণ করেন মো: আবুল কালাম। নিজ গ্রামে বদরুদ মাহমুদ উদ্দীন স্কুল থেকে প্রাথমিক শেষ করে। ফেনী জেলার পরশুরাম থানার স্কুল থেকে মাধ্যমিক ও ছাগলনাইয়া কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষ করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এছাড়াও তিনি ২০০৯ সালে চার্টার্ড একাউন্টেও মাস্টার্স করে। কর্মজীবনে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন থানায় দায়িত্ব পালন করলেও ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত র‍্যাবের হেড অফিসে দায়িত্ব পালন করেন। তিনি ৫ জুলাই ২০২০ সালে বোয়ালখালী থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত) যোগদান করে দক্ষতার সাথে কাজ করেন।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies