সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
এনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬
জাতীয় বিএনপি

খালেদা জিয়া করোনা ভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ নিলেন

khaleda zia 2
শেয়ার করুন:

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনাভাইরাস প্রতিষেধক টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন। তাকে গাড়িতে রেখেই শরীরে টিকা প্রয়োগ করা হয়। তিনি মডার্নার টিকা নিয়েছেন।

বুধবার (১৮ আগস্ট) বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে তাকে টিকা দেওয়া হয়।
এর আগে গত ১৯ জুলাই এই হাসপাতালে মডার্নার প্রথম ডোজ নিয়েছিলেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার টিকা নেওয়ার সময় তার সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, বিকেল সাড়ে ৩টার দিকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে টিকা নেওয়ার জন্য হাসপাতালে রওয়ানা হন খালেদা জিয়া।

খালেদা জিয়া টিকা নিতে যাচ্ছেন, এমন খবরে দুপুর থেকেই হাসপাতাল প্রাঙ্গণে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন। তারা হাসপাতালে খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি প্রবেশ করলে তা ঘিরে রাখেন। এ কারণে গতবারের মতো আজও খালেদা জিয়াকে গাড়িতে রেখেই তার শরীরে টিকা প্রয়োগ করা হয়।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৭ এপ্রিল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। সেখানে ৫৪ দিন চিকিৎসা শেষে গত ১৯ জুন রাতে গুলশানের বাসভবনে ফেরেন খালেদা জিয়া।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies