শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
দেশের খবর সব খবর

রাজশাহীতে ২ মটরসাইকেল চোর গ্রেফতার

IMG 20260507 WA0001
শেয়ার করুন:

গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে আরএমপির গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

রাজশাহীতে চোরাই মোটরসাইকেল চক্রের দুই সদস্য গ্রেপ্তার
গ্রেপ্তারকৃতরা হলেন—রাজপাড়া থানার বুলনপুর গ্রামের আরিফুল ইসলাম ইমনের ছেলে মো. বাধন হোসেন সৌরভ (২১), যিনি বর্তমানে লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় বসবাস করেন; এবং কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম আশ্রয়ন এলাকার নাজিম উদ্দিনের ছেলে মো. পলাশ (২৪)। তারা উভয়েই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

 

পুলিশ জানায়, গত ৬ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে সৌরভকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে প্রায় ২টা ৪৫ মিনিটে কাশিয়াডাঙ্গা থানার বালিয়া গ্রাম এলাকা থেকে পলাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় সৌরভের ভাড়া বাসা থেকে একটি লাল রঙের চোরাই বাজাজ ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে যোগসাজশে রাজশাহীসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে বিক্রি করে আসছিল।

পুলিশ আরও জানায়, সৌরভের বিরুদ্ধে রাজশাহী মেট্রোপলিটন এলাকায় ২টি এবং নাটোর সদর ও গোদাগাড়ী থানায় একটি করে মোট ৪টি মামলা চলমান রয়েছে। অপরদিকে পলাশের বিরুদ্ধে নাটোর সদর, গোদাগাড়ী, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় পৃথক ৪টি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

/এস.টি

Powered by Done 5 Technologies