শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীবিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যুআয়াতুল কুরসি’ খোদাই করা গয়নায় বিপাকে কারিনা কাপুরহাসিনা দেশে ফিরলে কী হবে জানালেন অ্যাটর্নি জেনারেলপ্রতিমন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান টিআইবিরদক্ষ কর্মী তৈরিতে আইএলওর সঙ্গে কাজ করবে চট্টগ্রাম চেম্বারশেখ হাসিনা ফিরতে চাইলে বাধা কোথায়, প্রশ্ন তথ্য উপদেষ্টার৪০ লাখ জাল সিগারেটের স্ট্যাম্প, ৪৬ কোটি টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা
চট্টগ্রাম ধর্ম

নূরুল হুদা আল কাদেরী (রহ.) এর ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল

Darul Huda Darbar Photo 28.04.2026
শেয়ার করুন:

আগামী ১৪, ১৫ মে ২০২৬ইং, চট্টগ্রাম নগরীর খুলশী ফয়’স লেক আউলিয়া টিলাস্থ দারুল হুদা দরবারে গাওসীয়া শরীফে উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামেল, মুরশীদে বরহক্ক, হাদীয়ে জামান, পীরে তরিকত, হযরত মাওলানা ক্বারী, শাহসূফী নূরুল হুদা আল কাদেরী (রহ.) এর ফাতেহা ৪৭তম বার্ষিক ইছালে ছাওয়াব উপলক্ষে আজিমুশ্শান মাহফিল ও মাদ্রাসা-এ-নূরীয়া কমপ্লেক্সের ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের প্রস্তুতি সভা দারুল হুদা দরবারে গাওসীয়া শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা আলহাজ্ব শাহসূফী বেলায়েত হোছাইন আল কাদেরী (মা.জি.আ.)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন দারুল হুদা দরবারে গাওসিয়া শরীফের নায়েবে মুনতাজিম পীরজাদা মাওলানা মেহদী আকিব শাহ আল কাদেরী আল আযহারী। বিশিষ্ট সমাজসেবক এস.এম রাকিবুল হাসান, অত্র ট্রাস্টের গভর্নিং বডির সদস্য, শিক্ষক ও অসংখ্য ভক্ত মুরীদগণ উপস্থিত ছিলেন। প্রস্তুতি সভায় ২ দিনব্যাপী ইছালে ছাওয়াব মাহফিলের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং সার্বিক দিকনির্দেশনা প্রদান করা হয়।

বক্তারা বলেন, প্রতিবছরের ন্যায় এ বছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য, শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইছালে ছাওয়াব মাহফিল ও সালানা জলসা আয়োজন করা হবে এবং সকল রাষ্ট্রীয় অতিথিবর্গ, আলেম-ওলামা, পীর মাশায়েখ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ভক্ত-অনুরাগী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও নিরাপত্তার লক্ষ্যে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরিশেষে, মাহফিল সফলভাবে বাস্তবায়নের জন্য সকলের সহযোগিতা কামনা করে মিলাদ, কিয়াম ও দোয়া মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি ঘোষণা করা হয়|
/এস.টি

Powered by Done 5 Technologies