G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

পটিয়া সাংবাদিকের ১৪ দফা দাবি সমাবেশ

0

ফারুকুর রহমান বিনজু পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় সাংবাদিকদের মর্যাদা ও সুরক্ষা ১৪দফা বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)পটিয়া শাখা স্হানীয় রেস্তোরাঁয় এক”দাবি সমাবেশ “অনুস্টান আয়োজন করে।

১১ই মে (সোমবার) বিএমএসএফ পটিয়া শাখার সহ সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জুয়েলের সন্চলণায় অনুস্টিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএমএসএফ এর কেন্দ্রীয় সহ সভাপতি ও পটিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল হাকিম রানা।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা দিন দিন নির্যাতন,হয়রানি, গ্রেফতারের শিকার হচ্ছেন। তার প্রতিবাদে বিএমএসএফ সরকারকে ১৪দফা বাস্তবায়নের দাবি দিয়েছেন। উক্ত দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই সমাবেশ।

অনুস্টানের সভাপতি ফারুকুর রহমান বিনজু বলেন, রাস্ট্র উন্নয়নের সরকারের পাশাপাশি সাংবাদিকদের ও ভূমিকা অনেক বেশি। এই ভূমিকা পালন করতে গিয়ে সাংবাদিকরা নির্যাতন,হয়রানি, গ্রেফতারের শিকার হন। গণমাধ্যম রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হওয়া স্বতেও রাস্ট্রীয় স্বীকৃতি হতে বন্চিত।

তার প্রতিবাদে বিএমএসএফ এর ১৪দফা আদায়ের লক্ষ্যে সারাদেশে এই কর্মসুচির আয়োজন করে।এতে উপস্থিত ছিলেন শাখার নেতৃবৃন্দদের মধ্যে মো:ইব্রাহিম চৌধুরী,মো:ফখরুল নাঈম,মো:পারভেজ,শাকিল,সায়েম,তানভীর, রাইয়ান,ফয়সাল, বাবলু।আরো উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট,ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়া কর্মরত সাংবাদিকবৃন্দ গণ।
/এস.টি

Leave A Reply

Your email address will not be published.