G-VV5KW25M6F
Take a fresh look at your lifestyle.

ওমানে চার ভাইয়ের একসাথে রহস্যজনক মৃত্যু।

0

এস.এ. নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া নিবাসী আপন ৫ ভাই এনাম, রাশেদ, শাহেদ, সিরাজ ও শহিদ; তাদের মধ্যে এনাম দেশে থাকেন আর বাকী ৪ জন ওমান প্রবাসী। রাশেদ ছিলেন দুই সন্তানের জনক আর শাহেদও বিবাহিত ছিলেন। অন্যদিকে ছোট দুই ভাই সিরাজ ও শহিদ ওমান থেকে দেশে ফিরে বিয়ের প্রস্তুতি নিচ্ছিলেন। তাদের দেশে ফেরার ফ্লাইটও ছিল গতকাল বুধবার রাতেই দেশের ফ্লাইট ধরার কথা। দেশে এসে বিয়ে করবেন— এমন পরিকল্পনা নিয়ে তারা ৪ ভাই মিলে কেনাকাটার উদ্দেশ্যে গাড়িতে করে বের হন।

পথে ওমানের আল মিলিদ্দা আল মোছানা, স্টেট অব আল বাতিনাহ এলাকার একটি পার্কিং অবস্থাই গাড়ির ভেতর থেকে তাদের লাশ দেখতে পাই। বুধবার (১৩ মে) সকাল ৮টার দিকে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে সকালে গাড়ির ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায় গাড়ি চালু অবস্থায় থাকাকালে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) গ্যাস বিস্ফোরণে তারা নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করেনি ওমান পুলিশ।

নিহত ৪ ভাই চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বন্দেরাজার পাড়া এলাকার মৃত জামাল উদ্দিনের সন্তান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমানে থাকা একই এলাকার বাসিন্দা বাবুর মাধ্যমে তারা প্রথম ঘটনাটি জানতে পারেন। তার ভাষ্যমতে, ঘটনাটি রাতেই ঘটে থাকতে পারে।

চার সহোদরের একসাথে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মা, বড় দুই ভাইয়ের স্ত্রী ও সন্তানদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। স্থানীয়দের মাঝে নেমে এসেছে গভীর শোক ও মাতম। মহান রাব্বুল আল্আমীন তাদের পরিবারকে এই শোক সইবার শক্তি দিক আমিন।

একসঙ্গে চার ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

/এস.টি

Leave A Reply

Your email address will not be published.