বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড, ৫০ কোটি টাকা জরিমানাআনোয়ারায় এমপির বাড়ির অদূরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২যথেষ্ট হয়েছে আর নয়, নাশকতাকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রীগ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? 
আইন-বিচার চট্টগ্রাম

চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু গ্রেপ্তার

চসিকের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চু
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এনায়েত বাজার ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক।

মঙ্গলবার রাতে নগরীর এনায়েত বাজার এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির আজাদীকে বলেন, নাশকতার অভিযোগে সলিম উল্লাহ বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে ঘটে যাওয়া নাশকতার ঘটনায় তাঁর সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বাচ্চুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি। তিনি আরও বলেন, বুধবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

সিতাজ২৪.কম/এস.টি

Loading

Powered by Done 5 Technologies