বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএ
উত্তর চট্টগ্রাম চট্টগ্রাম দেশের খবর

অশ্রুসিক্ত নয়নে বিদায় ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার

received 3335692236479181
শেয়ার করুন:

 

ফটিকছড়ি প্রতিনিধি এইচ.এম.সাইফুদ্দীন:  ১০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় বদলিজনিত কারণে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ বাবুল আক্তার বিদায় নিলেন অশ্রুসিক্ত নয়নে, বিদায়কালে বক্তব্য দিতে গিয়ে থানার অফিসার সাংবাদিকদের সামনে তিনি অশ্রুসিক্ত নয়নে কেঁদে ওঠেন।

তিনি বলেন,আমি এ থানায় দায়িত্ব থাকাকালীন সময়ে চেষ্টা করেছি নিষ্ঠার সাথে সকলকে নাগরীক সেবা দিতে, দায়িত্ব পালন করতে গিয়ে আমার সফলতা ও ব্যর্থতা থাকতে পারে। সফলতা ফটিকছড়িবাসীর,আর ব্যর্থতা সকল আমার।

তিনি ২০১৮ সালে ফটিকছড়ি থানায় যোগদানের পর পুরো থানার চিত্র পাল্টে ফেলেন। জনসেবা সহজ করতে’ জিডি ও মামলা করতে কোনো টাকা দিতে হবে না’ এমন লেখা ডিউটি অফিসারের রুমের দেয়ালে সাঁটানো ছিলো। তিনি, ফটিকছড়ি থানাকে মাদকমুক্ত করণে বলিষ্ঠ ভূমিকা রাখেন। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অটল ছিলেন। তিনি থানায় দালালদের দৌরাত্ম্য বন্ধ করেছিলন।

বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এএসপি মাসুম,থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি)রবিউল ইসলাম,সেকেন্ড অফিসার এসআই রিদুওয়ার,এসআই দেলোয়ার,এসআই সঞ্জয় ঘোষ,এসআই ফারুক,এসআই ফখরুদ্দিনসহ বিভিন্ন পত্র-পত্রিকার সাংবাদিককর্মী ও পেশাজীবি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সি-তাজ.কম/এস.টি

Powered by Done 5 Technologies