সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
ঢাকা দেশের খবর

শাহবাগ চত্বরে কর্মসূচি-বিদ্যুৎ দেবে না জাদুঘর

prothomalo bangla 2020 10 037a0a7b a80c 4cf0 b3df 56f0bd14c7c6 20201009 TITO 0277070135
শেয়ার করুন:

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনের হরেক কর্মসূচির ভেন্যু হিসেবে বহুল পরিচিত রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের চত্বরটিতে কর্মসূচিগুলোতে ব্যবহৃত মাইকের বিদ্যুৎ–সংযোগ এত দিন জাতীয় জাদুঘর থেকে বিনা মূল্যেই পেয়ে আসছিল সংগঠনগুলো। কিন্তু এবার এতে লাগাম টানতে চান জাদুঘরের মহাপরিচালক।

জাদুঘরের কোনো কর্মকর্তা-কর্মচারী এমন কাজের সঙ্গে জড়িত থাকলে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আজ শনিবার বিকেলে জাদুঘরের সামনে ‘মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জাগরণ’ শীর্ষক এক সমাবেশের আয়োজন করেছিল গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। এ কর্মসূচিতে জাতীয় জাদুঘর বিদ্যুৎ–সংযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে, যদিও চলতি মাসেই বেশ কিছু কর্মসূচিতে জাদুঘর বিদ্যুৎ–সংযোগ দিয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কর্মসূচিগুলোতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হলে জাতীয় জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ-প্রক্রিয়ার ওপর চাপ পড়ে। এতে নিরাপত্তা-ঝুঁকি তৈরি হয়। আর এভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়াটা অবৈধ।
মহাপরিচালকের দাবি, চলতি বছরের জুনে তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে কাউকেই অবৈধভাবে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হচ্ছে না৷

আজ শনিবার বিকেলে জাদুঘরের সামনে ‘মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ-প্রতিরোধে জাগরণ’ শীর্ষক এক সমাবেশের আয়োজন করেছিল গৌরব ‘৭১ নামের একটি সংগঠন। এ কর্মসূচিতে জাতীয় জাদুঘর বিদ্যুৎ–সংযোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে, যদিও চলতি মাসেই বেশ কিছু কর্মসূচিতে জাদুঘর বিদ্যুৎ–সংযোগ দিয়েছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে জাতীয় জাদুঘরের মহাপরিচালক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, কর্মসূচিগুলোতে বিদ্যুৎ–সংযোগ দেওয়া হলে জাতীয় জাদুঘরের বিদ্যুৎ সরবরাহ-প্রক্রিয়ার ওপর চাপ পড়ে। এতে নিরাপত্তা-ঝুঁকি তৈরি হয়। আর এভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়াটা অবৈধ।

তবে বিভিন্ন সংগঠনের নেতাদের বক্তব্যের সঙ্গে জাদুঘরের মহাপরিচালকের দাবির মিল পাওয়া যায়নি। চলতি মাস ডিসেম্বরেই জাদুঘরের সামনে কর্মসূচি করেছে মুক্তিযুদ্ধ মঞ্চ, ছাত্র ইউনিয়নসহ নানা সংগঠন।

মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন বললেন, কর্মসূচির সময় তাঁরা মাইকের জন্য জাতীয় জাদুঘর থেকে বিনা মূল্যেই বিদ্যুৎ–সংযোগ নিয়েছেন। ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক রাগীব নাঈমও বলেছেন, জাদুঘরের সামনে কর্মসূচি করলে মাইকের বিদ্যুতের সংযোগ তাঁরা জাদুঘর থেকেই নেন।

গৌরব ‘৭১-এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন বলেন, ‘সেই গণজাগরণ মঞ্চের সময় থেকে এখন পর্যন্ত জাদুঘরের সামনে আমরা নানা কর্মসূচি করে আসছি। সব সময় জাদুঘর থেকেই বিদ্যুৎ–সংযোগ নিয়েছি। আজ হঠাৎ শুনছি যে সংযোগ দেওয়া হয় না। সম্ভবত অনেকেই চান না যে মৌলবাদের বিরুদ্ধে প্রতিবাদ হোক।’

সি-তাজ.কম/হামিদ

Powered by Done 5 Technologies