রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
চট্টগ্রাম সংগঠন সংবাদ

চট্টগ্রামে এলডিপি’র কম্বল বিতরণ

মহানগর এল.ডি নিউজ2
শেয়ার করুন:

 

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চট্টগ্রাম মহানগরের উদ্যোগে অসহায় দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।২ জানুয়ারী শনিবার ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বরে কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর এলডিপি এর সমন্বয়ক মো. নাছিমুল হুদা। প্রধান অতিথি ছিলেন,এলডিপি’র প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাংসদ নুরুল আলম তালুকদার। মহানগর গণতান্ত্রিক যুবদলের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মো. করিমের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, এলডিপি মহানগরের সহ-সভাপতি সুফি আবুল হোসেন আবু, সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, দপ্তর সম্পাদক আবু জাফর। বক্তব্য রাখেন, মহানগর এলডিপি’র সদস্য মো.আমিন উল্লাহ, এলডিপি কোতোয়ালী থানার আহবায়ক মো. ইমন, মৌলানা আবুল খায়ের, চট্টগ্রাম মহানগর গণতান্ত্রিক যুবদলের সভাপতি আজাহারুল ইসলাম অপু, সাধারণ সম্পাদক মো.এনাম উদ্দিন(এনাম), সহ-সভাপতি কাউসার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মো.নুরুল আমিন প্রমূখ। অনুষ্ঠান শেষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বর ও নগরীর বিভিন্নস্থানে প্রায় ৬ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

Powered by Done 5 Technologies