মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
আসামে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ সম্মিলিত মুসলিম কণ্ঠের প্রতিবাদস্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে জাপানি ফাউন্ডেশনের প্রতি জুবাইদার আহ্বানগ্রীন চট্টগ্রাম গড়তে ১০ লক্ষ গাছ লাগানোর লক্ষ্য পূরণ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত১০৭ জনের হাতে মোবাইল তুলে দিল চট্টগ্রাম জেলা পুলিশসাগর-রুনি হত্যা: জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্যডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যুঘূর্ণিঝড় ‘অর্ণব’ অতি প্রবল, ৪ বন্দরে ৩ নম্বর সংকেত১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তন
চট্টগ্রাম রাজনীতি

বোয়ালখালী পৌরসভায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

received 437605140751846
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী প্রতিনিধি: মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে দেশ, তখন কিছু অসাধু ব্যক্তি এ উন্নয়নকে বাঁধান্নিত করার জন্য ভাস্কর ভাংচুর সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। বোয়ালখালী পৌরসভার ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মোঃ তৌহিদ ইসলাম সভাপতিত্বে ও সহ সভাপতি মোঃ লাবলুর সঞ্চালনায় আলোচনা সভা ৪ জানুয়ারি সন্ধ্যায় ওয়ার্ড কার্যালয় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা জাতীয় শ্রমিকলীগের সিনিয়র সহসভাপতি হাজ্বি নাছের আলী।

received 817832309062834
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকুবদন্ডী ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন।
বোয়ালখালী প্রেস ক্লাবের প্রচার সম্পাদক ডাঃপ্রভাস চক্রবত্তী, পৌরসভা ৬নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি নুরুল আমিন, ৫ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি সামসুল আলম কন্ডাকটর,
বোয়ালখালী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইছাহক, মোঃ মনির প্রমুখ। আলোচনা সভা শেষে কেক কেটে ৭৩ তম জন্মদিন উদযাপন করেন অতিথি বৃন্দ।

Powered by Done 5 Technologies