শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজনভারত সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশ: আইনমন্ত্রী
খেলার মাঠ দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালী পৌরসভা ইয়ং পাওয়ার সোসাইটির উদ্যোগে মুজিববর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত

PhotoCollage 1610821009640
শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদকঃ

“ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল-মাদক ছেড়ে, মাঠে চল” মুজিববর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২০২১ ইং উপলক্ষে বাঁশখালী পৌরসভা ইয়ং পাওয়ার সোসাইটি  কতৃক আয়োজিত “মুজিববর্ষ গোল্ডকাপ ব্যাডমিন্টন” টুর্নামেন্টের সেমি ফাইনাল খেলা আজ শনিবার (১৬ জানুয়ারী) রাত ৯ টায় বাঁশখালী পৌরসভার ৩ নং ওয়ার্ডের উত্তর জলদী নোয়াপাড়া আবু হুরাইরা (রাঃ) জামে মসজিদ সংলগ্ন মাঠ জলদী অতই গোল্ড ফ্যাশন  বনাম চাম্বল চ্যালেন্জার দলের  ম্যাচ দিয়েই সেমি ফাইনাল খেলা অনুষ্টিত হয়।PhotoCollage 1610821045562

এতে জলদী অতই গোল্ড ফ্যাশন  কে পরাজিত করে  চাম্বল চ্যালেন্জার দল বিজয়ী লাভ করে। বাঁশখালী পৌরসভা ইয়ং পাওয়ার সোসাইটির সভাপতি মাহামুদুল ইসলামের  সভাপতিত্বে অনুষ্ঠিত গোল্ডকাপ ব্যাডমিন্টন টূর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হামিদ উল্লাহ হামিদ।

IMG 20210117 WA0022

উক্ত খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী জলদী মখজনুল উলুম জলদী (বাইঙ্গাপাড়া) বাঁশখালী বড় মাদ্রাসার দাতা ও প্রতিষ্টাতা সদস্য (মোত্তয়াল্লী), দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার বাঁশখালী প্রতিনিধি  মুহাম্মদ মিজান বিন তাহের।

IMG 20210117 WA0015

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,প্রবাসী ও ব্যবসায়ী আক্তার জামাল হোসেন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রলীগের সমাজ সেবা বিষয়ক উপ সম্পাদক খোরশেদ আলম ফাহিম,বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল ইসলাম সহ পৌরসভা ইয়ং পাওয়ার সোসাইটির জসিম উদ্দীন, সাজ্জাত হোসেন রিপন, মো:ফয়সাল, আরমান, সাহাদত হোসেন,আরমানুল হক রিপন,নুর মোহাম্মাদ প্রমূখ উপস্থিত ছিলেন।

IMG 20210117 WA0016

এ সময় উক্ত সেমি ফাইনাল গোল্ডকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট খেলাটি পরিচালনা করেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মোঃ আজগর হোসেন ও সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ তৌহিদুল ইসলাম । উক্ত খেলায় শিশু কিশোর, যুবকসহ বিভিন্ন বয়সের কয়েক শতাধিক দর্শক খেলা উপভোগ করেন।

IMG 20210117 WA0007

এছাড়াও খেলায় ম্যান অব দা সিরিজ ও ম্যান অব দা ম্যাচ হিসেবে বাঁশখালী পৌরসভা অগ্রদূত ক্লাবের মোঃ আরমান ও খেলোয়ারদের মাঝে পদক তুলে দেয়া হয়। উক্ত খেলায় ১৫ টির ও অধিক দল অংশ গ্রহন করবেন বলে টুর্নামেন্ট পরিচালনা কমিটি কতৃর্ক জানা যায়।

Powered by Done 5 Technologies