মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
চট্টগ্রাম সব খবর

ফরহাদাবাদ দরবার শরীফে গাউছুল আজম মাইজভান্ডারী শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

20210124 092637
শেয়ার করুন:

 

মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল: হযরত গাউসুল আজম মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.)’র ১১৫ তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত ২৩ জানুয়ারী জুলাই সন্ধ্যায় ফরহাদাবাদ দরবার শরীফের ময়দানে আনজুমানে গাউছিয়া আমিনিয়া ফয়জিয়া আজিজিয়া কেন্দ্রীয় পরিষদের ব্যবস্থাপনায় হজরত গাউছুল আজম শাহছুফী সৈয়দ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (ক) এর ওরশ শরীফ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সাজ্জাদানশীনে দরবার শাহসুফি সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী।

উক্ত অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখেন মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান,মাওলানা মুহাম্মদ মনিরুল আজম, মাওলানা গোলাম মুহাম্মদ খান সিরাজী, মাওলানা মুহাম্মদ তফজ্জল আহমদ কাদেরী, মাওলানা সৈয়দ ফয়সাল আবেদীন ফারহান,মুহাম্মদ এনাম মাইজভান্ডারী। এছাড়া আগামী ২২ মাঘ গাউছে জামান ফয়েজ মওলা (ক) এর ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এজাহার মিয়া,প্রভাষক এস মুর্শিদ উল আলম, নাহিম উদ্দিন রিকু, রুবায়েত চৌধুরী, সৈয়দ ফয়জুল আবেদীন আরমান,শাহাদাৎ হোসেন, মাস্টার খায়রুল হক, কাজী রেজাউল করিম, মানিক, তানিম, ফরহাদ, শওকত , তসলিম, জামশেদ, ইমতিয়াজ প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies