সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তার
আওয়ামী লীগ জাতীয় ঢাকা

৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

20200406 000541
শেয়ার করুন:

রাজধানী ডেস্ক:  করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দাবস্থা মোকাবিলায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার। দেশে করোনার নেতিবাচক অর্থনৈতিক প্রভাব মোকাবিলায় কর্মপরিকল্পনা নিয়ে রোববার (৫ এপ্রিল) গণভবনে সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যে এ প্যাকেজ ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানকে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ৯ শতাংশ সুদে ৩০ হাজার কোটি টাকার ঋণ সুবিধা দেওয়া হয়েছে। আর ক্ষুদ্র এ মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য ৪ শতাংশ সুদে ২০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রমিক-কর্মচারীদের বেতন/ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার একটি আপৎকালীন প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী

Powered by Done 5 Technologies