বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘের উদ্বেগ, সুষ্ঠু তদন্তের আহ্বানবিএনপির সংসদীয় দলের বৈঠক শুরু, সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমানরামদা-কুড়াল নিয়ে টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মহড়া, ছয় স্থানে সড়ক অবরোধকিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণাঅপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলের
রাজনীতি

পাটকল শ্রমিকদের দাবির প্রতি সরকার উদাসিন-মির্জা ফখরুল

ফখরুল e1559649850806
শেয়ার করুন:

পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সরকার উদাসিন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করে দীর্ঘকাল ক্ষমতা কুক্ষিগত রাখার চিন্তায় বিভোর থাকায় জনগণের ভালমন্দ দেখার সময় সরকারের নেই বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার(১৪ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল আরও বলেন,পাটকল শ্রমিকরা তাদের বকেয়া পাওনা না পেয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছে, যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তারা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা সংকটাপন্ন। ইতোমধ্যে ন্যায্য দাবি আদায়ে আমরণ অনশনরত অবস্থায় খুলনায় প্লাটিনাম জুবিলি জুটমিলের শ্রমিক আব্দুস সাত্তার মৃত্যুবরণ করেছেন।কিন্তু সরকারের লোকেরা এখনও তাদের পাশে এসে দাঁড়ায়নি। এ ব্যাপারে সরকার সম্পূর্ণরুপে উদাসিন।

বিএনপির মহাসচিব বলেন,পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি তোয়াক্কা না করার মধ্য দিয়ে শাসকগোষ্ঠী আবারও প্রমাণ করেছে জনগণের সঙ্গে প্রতারনা করে। সরকার দশ টাকা কেজি দরে চাল খাওয়ানো এবং ঘরে ঘরে চাকুরী দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু বর্তমান সরকারের আমলে পাইকারীহারে চাকুরীচ্যুত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।অবিলম্বে পাটকল শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।

Powered by Done 5 Technologies