মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তার
Uncategorized

বোয়ালখালীতে ট্রাকে নিহত হল পটিয়ার নিবাসী মিজান

received 2124339714375543
শেয়ার করুন:

বোয়ালখালীতে ঘাতক ট্রাকে নিহত হল পটিয়ার নিবাসী মিজান । মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আরকান সড়কের আপেল আহমদের টেক এলাকায় নয়া রাস্তার মাথায় লবনবাহী ট্রাক মোটর সাইকেল আরোহী মিজানকে পেছন থেকে ধাক্কা দিলে সাথে সাথে মৃত্যুবরণ করেন তিনি । ঘাতক ট্রাক আটক করেছে পুলিশ । চালক পলাতক ।

স্থানীয়রা তাকে বোয়ালখালী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাইমুনা জেসমিন পিংকী মিজানকে মৃত ঘোষনা করেন ।

নিহত মিজানুর রহমান (৩০) পটিয়া উপজেলার হাবিলাসিদ্বীপ ইউনিয়নের মনসা হুলাইন এলাকার জলিল মেম্বারের বাড়ীর মোহাম্মদ মাওলার ছেলে । চার ভাইয়ের সবার বড় মিজানের মনসার টেক এলাকায় মওলা মার্কেটে মিজান গ্লাস হাউস নামের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ।

নিহত মিজান ব্যবসায়ীক কাজে নগরের কাপ্তাই রাস্তার মাথায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সুত্রে জানা গেছে ।

বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ মো. আবদুল করিম জানান , ঘাতক লবন বোঝাই ট্রাকটি আটক করা হয়েছে । চালক পলাতক।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।লাশ মর্গে প্রেরনের প্রক্রিয়াচলছে।

সি-তাজ. কম

Powered by Done 5 Technologies