মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তার
চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রাম দেশের খবর

বাঁশখালীতে অসহায় দরিদ্র পরিবারের ২-৫ বছর বয়সী শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ

IMG 20210527 WA0004
শেয়ার করুন:

মুহাম্মদ মিজান বিন তাহের,বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রান মন্ত্রনালয়ের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে  অসহায়  দরিদ্র পরিবার ২-৫ বছরের শিশুদের মাঝে  প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত শিশু খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার  (২৭ মে)  দুপুর ১২ টায় বাঁশখালী উপজেলা পরিষদ কার্যালয় থেকে বাঁশখালীর বিভিন্ন  ইউনিয়ন ও পৌরসভার ১শত ৩০ পরিবারের সাধারণ শিশুদের মাঝে শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।

জনপ্রতি প্রতিটি প্যাকেটে ছিল ১ কেজি চিনি, সুজি ১ কেজি, মাক্স দুধ ৫০০ গ্রাম, সাগু ৫০০ গ্রাম , বাদাম ২৫০  গ্রাম ,মশর ডাল ৫০০ গ্রাম, সয়াবিন তেল ৫০০ গ্রাম, খেজুর, চিনি গুড়া চাল ৫০০ গ্রাম।IMG 20210527 WA0003

বাঁশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজীর সভাপতিত্বে এ শিশু খাদ্য বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা শাকেরা শরীফ, বাঁশখালী পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজিয়া সোলতানা,দৈনিক দেশ রুপান্তর ও আজাদী প্রতিনিধি কল্যান বড়ুয়া মুক্তা,দৈনিক সংগ্রাম ও দিনকাল প্রতিনিধি আব্দুল জাব্বার,দৈনিক মানবকন্ঠ ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মুহা. মিজান বিন তাহের প্রমূখ। IMG 20210527 WA0002এ ব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী  বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও  ত্রান মন্ত্রনালয়ের অধীনে জেলা প্রসাশন উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমন পরিস্থিতি মোকাবেলায় জরুরী মানবিক সহায়তা হিসেবে  অসহায়  দরিদ্র পরিবার  ২-৫ বছরের শিশুদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত  উপহার সামগ্রী হিসেবে বাঁশখালীর বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার অসহায় দরিদ্র পরিবারের ১৩০ জন শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

Powered by Done 5 Technologies