প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের ১৪দিন কর্তৃক ঘোষিত কঠোর লকডাউনের দ্বিতীয় দিন আজ ২৪ জুলাই ২০২১ ইংরেজি শনিবার সকাল থেকে বোয়ালখালী উপজেলায় প্রসাশন করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শাকপুরা চৌমুহনী,গোমদন্ডী ফুলতল,উপজেলা সদর, হাজীর হাট,জোটপুকুর, কানুনগোপাড়া,ও কালাইয়াহাট ও বিভিন্ন সড়কে পুলিশসহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংক্রামক রোগ( প্রতিরোধ,নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮এর আওতায় বিভিন্ন ১৪টি মামলা দায়ের করে ৭হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও অসহায় ২০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহার এ-সময় ছিলেন বোয়ালখালী থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দ।
সরকার করোনা ভাইরাস রোধে মানুষের চলাচলে ‘ অতি জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বেড় না হওয়া এবং সরকারী‘বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানান।
সি-তাজ২৪.কম/এস.টি