রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
মেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তারউৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো অংকুর বৃত্তি পরীক্ষা ২০২৬কাল আগ্রাবাদ শাহ্ মজিদিয়া ইসলামী কমপ্লেক্সে মাসিক ত্বরিকত বৈঠকসৈয়দ শাহ রোডে সন্ত্রাস ও মাদকবিরোধী র‌্যালি ও সমাবেশসালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা:জেনারেল মহিউদ্দিন গ্রেপ্তারগাজী নজরুলের জামিন নামঞ্জুর, প্রথম স্ত্রী মাকছুদার জামিনচুনতীর শাহ জামাল আহমদ (রহ.)-এর ১৯তম ইসালে ছওয়াব মাহফিল আগামীকাল
Uncategorized

বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়ে ১২ ঘন্টার ব্যবধানে পিতা-পূত্রের মৃত্যু

received 371658224324275
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে করোনা আক্রান্ত হয়ে মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে পিতা-পূত্রের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।

বুধবার (২৮ জুলাই)উপজেলার চরখিজিরপুর এলাকার মাহাবু উল্লা বাড়ির পিতা আবু সৈয়দ চৌধুরী (৮০) ও ছেলে মোঃ আলমগীর (৩৫) এর মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, গত ২২ জুলাই ছেলে মোঃ আলমগীর চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি হয় এবং তারপর দিন পিতা আবু সৈয়দ চৌধুরী ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ৯টার দিকে পিতা আবু সৈয়দ চৌধুরী মারা যায়। আজ সকাল ৯টার দিকে ছেলে মোঃ আলমীর মারা যায়।
সকাল ১১টার দিকে পিতার জানাজা গাউছিয়া কমিটি ও নিষ্ঠা ফাউন্ডেশনের সহযোগীতায় দফন সম্পর্ণ হয়। এবং বাদে আছরের সময় ছেলের জানাজা ও দাফন হবে বলে জানান নিহতের স্বজন হারুনুর রশিদ।

চরখিজিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হোসনে আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা আক্রান্ত হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হৃদয়বিদারক ঘটনা।
সবাইকে আতংকিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies