সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
সদ্য সংবাদ
অপু-বুবলী নন,শাকিব খানের প্রথম প্রেম কে ছিলেন? প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়কে বাপের সম্পত্তি মনে করে লুটপাট’: প্রতিমন্ত্রী মীর হেলালতুরস্ক-পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তি কার্যকর গেজেট প্রকাশটিআরপি শিকারিদের হেদায়েত কামনা অনন্ত জলিলেরকর্ণফুলীতে আটক ভাইরাল সেই আইনজীবীঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ছুটবে বৈদ্যুতিক ট্রেন১৪৭ পোশাক কারখানা বন্ধ ঘোষণা করল বিজিএমইএসুস্থ বাংলাদেশ গড়তে রাষ্ট্রের বাইরের সেবাপ্রতিষ্ঠানের বিকাশ প্রয়োজন
রাজনীতি বিএনপি

বিএনপি স্থায়ী কমিটির বৈঠকের পর সংবাদ সম্মেলন ডেকেছে

শেয়ার করুন:

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক হবে আজ। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করবে দলটি।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার বিকাল ৩টায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা হবে। এতে সভাপতিত্ব করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে উপস্থিত থাকবেন।

বেঠক শেষে বিকাল ৪টায় গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন বলে জানান শায়রুল কবির।

ধারণা করা হচ্ছে, হেফাজত ইসলামের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হবে। এছাড়া হেফাজতের হরতাল কর্মসূচি নিয়ে দলের অবস্থান জানাতে পারে বিএনপি।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies