সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তার
Uncategorized

বৃক্ষ লাগান পরিবেশ বাঁচান বোয়ালখালী প্রেসক্লাবের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

received 2028859247277918
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: গাছ হচ্ছে পরিবেশ বান্ধব। প্রত্যেক মানুষের উচিত একটি করে গাছ লাগানো। এখন গাছ লাগানোর মৌসুম।

তাই সবুজে বাঁচি, সবুজে হাসি এই শ্লোগানে বোয়ালখালী প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

(৮ আগস্ট) রবিবার সকালে কর্মসূচির উদ্বোধন করেন ক্লাবের সভাপতি মো. সিরাজুল ইসলাম। এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মকে বাসযোগ্য একটি পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণ অপরিহার্য। বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা কঠিন এক সময় পার করছি। এরমধ্যেও বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে আমরা দেশের মানুষকে অন্তত দুইটি বৃক্ষরোপণ করার আহ্বান জানাই। মো. ফারুক ইসলামের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইয়াছিন চৌধুরী মিন্টু, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্ত্তী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস, এম নাঈম উদ্দিন, শাহা আলম বাবলু প্রমুখ।

সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies