মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
সদ্য সংবাদ
১০ মাস পর ভেনেজুয়েলায় মাচাদোর নাটকীয় প্রত্যাবর্তনএনসিটিবিতে একযোগে ৯ কর্মকর্তা বদলিমা হওয়ার আগেই নিভে গেল তানিয়ার জীবন!বিরোধী দলে থাকতেই কবর দিতে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন: তাসনিম জারাফতুল্লায় ভাড়া বাসা থেকে কুবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, স্বামী পুলিশ হেফাজতেজেদ্দা থেকে আসা যাত্রীর ব্যাগে ১ কেজি ৪৮২ গ্রাম স্বর্ণালঙ্কারমেয়র থেকে প্রশাসক: চট্টগ্রাম সিটিতে শাহাদাতের নতুন দায়িত্বহাজারীবাগে কুরিয়ার সার্ভিসে হামলার মামলা: বাদীকে হত্যার হুমকি, ৮ জন গ্রেপ্তার
Uncategorized

বোয়ালখালীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার

02
শেয়ার করুন:

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: বোয়ালখালীতে মেহেরুন্নেছা (২১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মেহেরুন্নেছা পশ্চিম গোমদন্ডী আপেল আহমদ টেক এলাকার জাফর আহমদের মেয়ে। ১ বছর পূর্বে পোপাদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সুযত আলীর বাড়ির প্রবাসী খায়রুল ইসলাম বাবুর সাথে বিয়ে হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাহিদা আকতার জানান, ওই গৃহবধূকে স্বজনরা হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করা হয়। নিহতের শ্বশুর তোফায়েল আহমদ গৃহবধূ স্ট্রোক করেছেন বলে জানালেও তার গলায় ও শরীরে আঘাতের চিহ্ন থাকায় পুলিশকে খবর দেওয়া হয়।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সি-তাজ২৪.কম/এস.টি

Powered by Done 5 Technologies