Take a fresh look at your lifestyle.

রাত পোহালে বোয়ালখালী পৌরসভা নির্বাচন

0

 

প্রভাস চক্রবর্ত্তী,বোয়ালখালী: রাত পোহালে পৌর নির্বাচন।বোয়ালখালী পৌরসভায় ৯ ওয়ার্ডের ২৪টি কেন্দ্রের
ভোটদেবে ভোটাররা। প্রার্থীদের প্রচার- প্রচারণা গতকাল শনিবার রাত ৮টায় শেষ হয়েছে।

ভোটের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

উপজেলা নির্বাচন রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিটি কেন্দ্রে ১জন পুলিশ অফিসারের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা অবস্থা করবেন। এছাড়া ২টি স্টাইকিং ফোর্স, বিজিবি টহলে থাকবে। ৫জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবেন।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনী এলাকায় নিদিষ্ট যান চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

শুধু কাউন্সিল পদে নির্বাচন হবে।

সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫১জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮জন।

৬নং ওয়ার্ডের প্রার্থী সোলাইমান বাবুল, জসিম উদ্দিন বাচা, জসিম উদ্দিন, উটপাখি প্রতীকের প্রার্থী আবু তৈয়বের সমর্থনে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে। নির্বাচন থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে সরে দাঁড়িয়েছে ৩নং ওয়ার্ডের কাউন্সিল প্রার্থী মো.সেকান্দর মিয়া।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, নির্বাচনী সরঞ্জাম ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আজ বিকেলের মধ্যে কেন্দ্রে পৌঁছে যাবে। ইভিএম এ ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং অফিসারদের গত ১৭ সেপ্টেম্বর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর প্রতিটি কেন্দ্রে মক ভোটিংব অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে ভোট গ্রহণ করা হবে। পৌরসভায় ভোটার রয়েছেন ৫৬২৮২ জন।
সি-তাজ২৪.কম/এস.টি

Leave A Reply

Your email address will not be published.